পূবাইলে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
মোঃ রাজীব হোসেন টঙ্গী-পূবাইল (গাজীপুর )প্রতিনিধি :গাজীপুর মহানগরের পূবাইল মীরের বাজার এলাকায় বসবাসকারী শিব্বির আহম্মেদ (২৮) নামে এক বাক প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও স্বজনরা।
বুধবার সকালে মিরের বাজার সহিদা খাতুন হাসপাতালের পশ্চিম পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ বিষয়ে নিখোঁজের ছোট ভাই বশির আহম্মেদ ১৯ জুলাই ঘটনার স্থান উল্লেখ করে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার ডায়েরি নং ১৮১৬। সংবাদ সম্মেলনে পরিবারের লোকজন জানান গত ১৮ ই জানুয়ারি দুপুর ১২ টা হতে ১ টার মধ্যে শিব্বির হোসেন (২৮) বাক প্রতিবন্ধী মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড এলাকা হইতে হারিয়ে যায় ।
আশেপাশে খুঁজে না পাওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।সংবাদ সম্মেলনে আরও জানা যায় গত শনিবার সকালে মীরের বাজার ভাই ভাই গোডাউনে মাল লোড আনলোডের কাজে যান বাক প্রতিবন্ধী শিব্বির আহমেদ সেখানে কাজ শেষ করে আবার ঐ গোডাউনের পরিচিত লোকের মাধ্যমে মিরপুর শেওড়াপাড়া গেলে সেখান থেকে সে আর ফিরে আসে নাই।গোডাউনের মালিক ইমরান হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বাক প্রতিবন্ধী শিব্বির আহম্মেদ কে বা কারা কাজে নিয়েছে আমি জানতাম না যখন জেনেছি তখন থেকে আমি তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছি।