1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ও থানায় অনধিকার প্রবেশের দায়ে গ্রেফতার ১৩ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ও থানায় অনধিকার প্রবেশের দায়ে গ্রেফতার ১৩

আশিকুর রহমান গাজীপুর:
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৭০ Time View

টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ও থানায় অনধিকার প্রবেশের দায়ে গ্রেফতার ১৩

আশিকুর রহমান গাজীপুর: টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের পিএস জনি কিবরিয়াসহ ২৩ জনের নামে মামলা দায়ের হওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল করার অপরাধে ছাত্রদলের চার নেতাকে গ্রেফতার করা হয়।  ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, ডিস খোকন(৫৪), পিয়াস আহমেদ(৩৫), মেহেদী হাসান(৩৫), জুম্মুন(৩৩), কালাম(২৮), আবেদ হোসেন মনির(২৫), শান্ত (১৮), অপূর্ব বাস্ফোর(২৮), সাগর(২৭)।

থানায় অনধিকার প্রবেশ করে হট্রগোল করার অপরাধে আটকরা হলেন, এনামুল(৩৪), সাইদ বেপারী(৩০), অন্তর আহমদ জাকির(৩২) ও ইব্রাহিম খলিল (৩৮)।

পুলিশ জানায়, ১৫ জানুয়ারী টঙ্গীর পাগার এলাকায় উইন্ডি এ্যাপারেলসের সামনে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায়  বৃহস্পতিবার  জনৈক জাফর বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ২৩ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাত নামা আসামী উল্লেখ করে একটি মামলা করেন।

এই মামলায় গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের পিএস জনি কিবরিয়াকে প্রধান আসামী করা হয়। এরপর বৃহস্পতিবার রাতব্যাপী টঙ্গীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালায়। এতে মোট ১৩ জন গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঝুট নিয়ে সংঘর্ষের মামলায় ৯ জন ও টঙ্গী পূর্ব থানায় অনধিকার প্রবেশ করে হৈ চৈ করার ঘটনায় ৪ জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি ও ছাত্রদলের কর্মী রয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার রাতে টঙ্গীর স্থানীয় ছাত্রদল নেতা আল আমিন ইসলাম স্বাধীনের বিরুদ্ধে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় ছাত্রদলের নেতা- কর্মীরা মিছিল করে টঙ্গী পূর্ব থানার ভিতরে অনধিকার প্রবেশ করে হৈ চৈ হট্রগোল করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এসময় পুলিশ ৪ জনকে আটক করে। পরে তাদেরকে গাজীপুর মহানগর অধ্যাদেশ ৮৫ মোতাবেক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ৯জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় অনধিকার প্রবেশের অপরাধে গাজীপুর মহানগর অধ্যাদেশ ৮৫ মোতাবেক ৪জন গ্রেফতার করা হয়েছে।  মোট ১৩ জন গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)