1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ Time View

কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার 

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা মোঃ আবুল বাশার। দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে এসে কৃষির উপর গুরুত্ব দেন। সারা বছরই আবুল বাশার কৃষি কাজের উপর জড়িয়ে থাকেন। কৃষি কাজে নিজেকে নিয়োজিত করতে পেরে আবুল বাশার নিজেকে ধন্য মনে করেন।
কৃষি উদ্যোক্তা আবুল বাশার কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এসএসিপি প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ জমিতে বারি বেগুন ১২ চাষ করেন। বর্তমানে তার বেগুন খেতে প্রায় ৩০০ টি বেগুন গাছ রয়েছে। এক একটি বেগুনের ওজন এক থেকে দেড় কেজি। আবুল বাশার বলেন, বর্তমানে তিনি বেগুনের পাশাপাশি করলা, লাউ, ভূট্টসহ বিভিন্ন প্রকারের সবজির চাষ করেন। একটা ফসল উঠে যাবার পর আবার ওই জমিতে নতুন করে অন্য সবজি চাষ করেন কৃষি উদ্যোক্তা আবুল বাশার।
এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। বর্তমানে তার বাগানের যে বেগুন আছে তাও প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আমাদের জানান। তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে। এক এক সময় বিভিন্ন প্রকারের তার উৎপাদিত সবজি বিক্রি করে তিনি তার পরিবার-পরিজন নিয়ে খুব ভালোভাবেই জীবন যাপন করছেন। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করে নিজেকে গর্বিত মনে করেন আবুল বাশার।
কৃষি উদ্যোক্তা আবুল বাশারের বেগুনের খেত দেখার জন্য প্রতিদিন লোকজন ভিড় করছেন তার বাগানে। কারণ তার বাগানের বেগুন অন্যান্য জাতের বেগুনের চেয়ে আকারে বড় ও খেতে সুস্বাদু।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানী দাস বলেন, উপজেলার প্রত্যেকটি কৃষকদের আমরা কৃষি কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছি। প্রতিটি ব্লকে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সকল ধরনের সহযোগিতা করছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রোমান বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকি। কৃষি বাণিজ্যিক করনের জন্য  যুগউপযোগী পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)