1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাশিয়ানীতে টপ সয়েল কাটার মহোৎসব, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাশিয়ানীতে টপ সয়েল কাটার মহোৎসব, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি 

স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ Time View

কাশিয়ানীতে টপ সয়েল কাটার মহোৎসব, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি 

 

স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পরিবেশ আইন অমান্য করে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি(টপ সয়েল) কেটে বিক্রি করছে মোঃ সুজন নামক একটি চক্র সদস্য। এতে জমির উর্বরতার নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন ০১নং ওয়ার্ডর বড়বাহিরবাঘ কৃষিজমি থেকে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগ(টপ সয়েল)। তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।

উপজেলার রাজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মোঃ সুজন কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি(টপ সয়েল) এক্সকাভেটর(ভেকুযন্ত্র) দিয়ে কেটে রাজপাট,ডুমরাকান্দি,সাতাসিয়া,বড়বাহিরবাঘ সহ মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন যায়গায় ট্রলিট্রাক দিয়ে প্রতি গাড়ি ১৩শত টাকা থেকে ১৫শত টাকায় বিক্রি করছে। যার ফলে নষ্ট হচ্ছে পাশের কৃষিজমি এবং রাস্তাঘাট।

স্থানীয়রা জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রাকৃতিক ভাবে সৃষ্ট টিলা ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগ মাটি কেটে শ্রেণি পরিবর্তন কর নিষিদ্ধ। অথচ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে প্রকাশ্যে এ দুই আইন অমান্য করা হলেও তেমন কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সোহেল নামের এক স্থানীয় বেক্তি বলেন, প্রতিদিন ট্রলিতে করে মাটি নেয়ায় ফলে রাস্তা দিয়ে চলাচলের আমাদের অসুভিদা হয়। বিভিন্ন যায়গায় রাস্তা ফেটে ও ঢেবে ভেঙে যায়। এ বিষয়ে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা জান্নাত বলেন’- এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)