1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃ*ত্যু - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালু ও গাবতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে কাহালুর দরগাহাট এলাকায় ট্রাকের চাপায় তিনজন এবং গাবতলীর সুখানপুকুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ প্রাণ হারান। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে।

কাহালুতে নিহতরা হলেন-বুড়ইল গ্রামের অটোরিকশাচালক শাহীনুর রহমান (৪০), ভাগদূর্গা গ্রামের ফারুক হোসেন (৩০) ও তার মেয়ে হুমাইরা খাতুন (৭)। গাবতলীতে নিহত হয়েছেন কালাইহাটা গ্রামের যুবায়ের হোসেনের স্ত্রী রেশমী খাতুন (২৫)।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, শনিবার সকাল ১০টার দিকে অটোরিকশাচালক শাহীনুর রহমান যাত্রী ফারুক হোসেন, তার স্ত্রী জুলেখা খাতুন (৩৫) এবং তাদের মেয়ে হুমাইরাকে নিয়ে বিবিরপুকুর যাচ্ছিলেন। পথিমধ্যে দরগাহাট এলাকায় রেডিও স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ সড়কে রিকশার এক্সেল ভেঙে তারা রাস্তায় পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহীনুর রহমান, ফারুক হোসেন এবং তার মেয়ে হুমাইরা মারা যান। ফারুকের স্ত্রী জুলেখা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, যুবায়ের হোসেন তার স্ত্রী রেশমী খাতুনকে মোটরসাইকেলে নিয়ে সুখানপুকুর যাচ্ছিলেন। চামুরপাড়া এলাকায় পৌঁছালে রেশমী পেছন থেকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা সোনাতলাগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই দুই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এসব সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সকলকে সড়কে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)