1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নি*হত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নি*হত

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নি*হত

নিজস্ব প্রতিবেদক।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি গাড়ি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি বালনোইয়ের দিকে যাওয়ার পথে ঘারোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি ৩০০-৩৫০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা সেনাবাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি ও জম্মু-কাশ্মীরের দুর্গম রাস্তায় নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)