1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর

স্টার্ফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ Time View

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার নিশ্চিত করেছেন। আরও ৪০/৫০ জন ভর্তির অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, কান্দি চার্চে (চার্চ অব বাংলাদেশ) সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সকল শিশু-কিশোরকে খাবার হিসেবে দুপুর ২টার দিকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

স্বাস্থ্যকেন্দ্র সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, ‘আমাদের সংস্থার তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। তাদের স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। এই শিশুদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আমাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘আজ সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্য খেয়ে এই সমস্যা থেকে তারা অসুস্থ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)