1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ঈদে ‘‌দাগি’ নিয়ে আসছেন আফরান নিশো।  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ঈদে ‘‌দাগি’ নিয়ে আসছেন আফরান নিশো। 

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

ঈদে ‘‌দাগি’ নিয়ে আসছেন আফরান নিশো। 

নিজস্ব প্রতিবেদক।

গতকাল এসেছে নিশোর নতুন সিনেমার ঘোষণা। সিনেমার নাম ‘দাগি’। গতকাল ছিল অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন তিনি। নিশো জানিয়েছেন, আর নয় অপেক্ষা, রোজার ঈদে ফিরছেন দাগি নিয়ে। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্লাটফর্ম চরকি। দাগি নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। ৮ ডিসেম্বর বিকাল ৫টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিশিয়াল করা হলো তথ্যটি। সিনেমায় আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ঘোষণা দিয়ে নিশো বলেন, ‘এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ নিশোকে নিয়ে দর্শকের প্রত্যাশার কথা ভালোভাবেই জানেন নির্মাতা শিহাব শাহীন। জানান, সে চাপ তিনি নিতে চান না। দাগি একটি গল্পনির্ভর সিনেমা। নির্মাতা বলেন, ‘মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।’

দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন, ‘এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের ও প্রশান্তির। দাগির গল্পটা অনেক ভালো লেগেছে, এ জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।’

দর্শকের প্রত্যাশা কি দাগি সিনেমা মেটাতে পারবে? এমন প্রশ্নের উত্তরে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা এ প্রত্যাশার কথা জানি, বুঝি ও সম্মান করি। দর্শকের প্রত্যাশা যেন পূরণ হয়, সে চেষ্টা আমরা করে যাচ্ছি। আর সেজন্যই আফরান নিশোকে নতুন রূপে ফেরাচ্ছেন শিহাব শাহীন। নতুন কিছুই হবে।’

সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘এখন এতটুকু বলতে পারি, দাগির গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী। এ সিনেমায় দর্শক সে চেষ্টা দেখতে পারবেন।’

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)