1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নি*হত ২, আ*হত ১০ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নি*হত ২, আ*হত ১০

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ Time View

স্টাফ রিপোর্টারঃ শেখ মোঃ ইমরান

 

 

গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে লোকাল বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫) ও যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানীর ব্যাসপুরেগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে লোকাল বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক মাসুম মিয়া নিহত ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে খাদে পড়ে যাওয়া বাসের ভিতর থেকে ইলিয়াস কাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)