1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
শিক্ষকদের অমর্যাদা করার দুঃসাহস বিএনপি সরকারের আমলে কারো হবে না: অধ্যক্ষ আলমগীর হোসেন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

শিক্ষকদের অমর্যাদা করার দুঃসাহস বিএনপি সরকারের আমলে কারো হবে না: অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View
জেলা প্রতিনিধি, ( পিরোজপুর )শিক্ষকদের অমর্যাদা করার মতো দুঃসাহস বিএনপি সরকারের আমলে কারো হবে না, বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার ছিলো । শিক্ষকরা যত সুযোগ সুবিধা পেয়েছেন সবই বিএনপি আমলেই পেয়েছেন। আওয়ামী লীগ ছিল একটি লুট কারী সরকার তারা যানে শুধু লুট করতে। আওয়ামী লীগ শিক্ষার নামে ভাওতাবাজি করে সকল টাকা পয়সা লুট করতো। তারা কখনই শিক্ষক বান্ধব ছিল না শুধুমাত্র নির্বাচনের সময় শিক্ষকদের ব্যবহার করেছে তাদের  ভোট চুরির কাজে।
শুক্রবার (২৯নভেম্বর ) সকালে পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক কর্মচারী ঐক্যজোট পশ্চিমাঞ্চল শাখার ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ  মিলাতায়ন কক্ষে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ।
তিনি আরো বললেন, এই শিক্ষকরা জাতি গড়ার কারিগর। ক্ষমতায় বিএনপি গেলে শিক্ষকদের আর কোন দুর্ভোগ কিংবা কষ্ট পোহাতে হবে না। বিএনপি দলই শুধু শিক্ষকদের কষ্টের কথা বোঝে, শিক্ষকদের মনের কথা বোঝে বিএনপি’র সাথে থাকুন চাকরি জাতীয়করণ হবেই।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার আহবায়ক  মাস্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ কাওসার আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এড. মিজানুর রহমান দুলাল সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, ইয়াহিয়া খান, পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহবায়ক গাজী শাজাহান, সদস্য সচিব  মো. জাহিদুল ইসলাম , বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা আহবায়ক  মো. এনায়েত কবির,  সদস্য সচিব মো. আসাদুজ্জামান খান,  শিক্ষক কর্মচারী ঐক্য  নাজিরপুর উপজেলা আহবায়ক  প্রভাষক এসএম রেজাউল করিম,  সদস্য সচিব এইচ এম লাহেল মাহমুদ প্রমুখ।
এসময় শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নাজিরপুর শাখা পশ্চিমঞ্চলের নজরুল ইসলামকে সভাপতি ও মো. কাওসার হোসেনকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)