1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে এনসিসি ব্যাংক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে এনসিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসি আগামী ৭ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসি আগামী ৭ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এনসিসি ব্যাংক গঠনতন্ত্রের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধন করবে। এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ ৯১: পরিচালকদের সংখ্যা, অনুচ্ছেদ ৯৪(১) ও ৯৪(২): পরিচালকদের যোগ্যতা এবং অনুচ্ছেদ ১০৮(১): চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে ব্যাংকটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অনুচ্ছেদগুলো সংশোধন করবে ব্যাংকটি।

চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯৬ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৮২ পয়সায়।

২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে এনসিসি ব্যাংক। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৪০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩১২ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৭২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ৫১, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ৩৫ ও ৩৯ দশমিক ৪২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল এনসিসি ব্যাংকের শেয়ার সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে ব্যাংকটির শেয়ার ৯ টাকা ৫০ থেকে ১৩ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)