1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হিলিতে পেঁয়াজের পাইকারি দর কমেছে ১৫-১৭ টাকা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

হিলিতে পেঁয়াজের পাইকারি দর কমেছে ১৫-১৭ টাকা

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

হিলিতে পেঁয়াজের পাইকারি দর কমেছে ১৫-১৭ টাকা

নিজস্ব প্রতিবেদক।

ভারতের বাজারে নতুন পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। পাশাপাশি দেশে আমদানি শুল্ক প্রত্যাহারের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে পেঁয়াজের পাইকারি দর কমেছে ১৫-১৭ টাকা। গতকাল হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলোরি জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজের দাম ছিল ৯০ টাকা, যা বর্তমানে ৭৫-৭৮ টাকা। এছাড়া ইন্দোর জাতের কিছু নিম্ন মানের পেঁয়াজ ৬৫-৭০ টাকা দরেও বিক্রি হচ্ছে। আরো জানা যায়, এর আগে প্রতি কেজি সাউথের বেলোরি জাতের পেঁয়াজের দাম ছিল ৯৫ টাকা, যা বর্তমানে ৭৫-৭৮ টাকা। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘‌ভারতে ইন্দোর জাতের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া কিছু পেঁয়াজের মান খারাপ হওয়ায় কমেছে পণ্যটির দাম। অন্যদিকে দেশের সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করায় আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা।’

 

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘‌বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগে বন্দর দিয়ে প্রতিদিন ৫-১০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাক হয়েছে। মঙ্গলবার বন্দর দিয়ে ২৫টি ট্রাকে ৭১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও তা অব্যাহত ছিল।’

তিনি আরো বলেন, ‘‌পেঁয়াজ কাঁচা পণ্য হওয়ায় ভারত থেকে ট্রাক বন্দরে প্রবেশের পর সিঅ্যান্ডএফ এজেন্টরা বিল অব এন্ট্রি সাবমিট করেন। এতে দ্রুত পেঁয়াজের পরীক্ষণ শুল্কায়ন সম্পূর্ণ হয়। আরোপিত শুল্ক পরিশোধ সাপেক্ষে দ্রুত যেন বন্দর থেকে খালাস করে বাজারজাত করা যায়, সেজন্য যাবতীয় ব্যবস্থা রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)