1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সৌদি আরবের ফ্যাশন শো নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভের যত কারণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সৌদি আরবের ফ্যাশন শো নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভের যত কারণ

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

সৌদি আরবের ফ্যাশন শো নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভের যত কারণ

নিজস্ব প্রতিবেদক।

যে বিষয়কে নিয়ে বিতর্ক তা হলো এই ফ্যাশন শোতে ‘গ্লাস ইন্সটলেশন’ (কাচ দিয়ে তৈরি একটা বস্তু) দেখানো হয়েছিল যা পবিত্র কাবা শরিফের মতো দেখতে।

সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ‘রিয়াদ সিজন’-এ এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মূলধারার আরব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সমালোচকদের বক্তব্য, এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা করা। তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। গুজব রুখতে কাজ করে এমন এক সৌদি সংগঠনও জানিয়েছে, ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক, তা একটা কাচের তৈরি ঘনকাকৃতির একটা বস্তু মাত্র।

বিষয়টা নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের ‘অ্যান্টি রিউমর অথরিটি’ বা গুজব বিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরিফের আদলে তৈরি কোনও বস্তু ব্যবহারের বিষয়টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এটা কাচের তৈরি একটা ঘনকাকৃতির কাঠামো, যার সঙ্গে কাবার কোনও সম্পর্ক নেই।

‘অ্যান্টি রিউমর অথরিটি’ হলো একটা স্বাধীন সৌদি মিডিয়া প্ল্যাটফর্ম যা অনলাইন রিউমর বা গুজবকে ট্র্যাক করে এবং তার সত্যতা সম্পর্কে যাচাইও করে।

তবে সমালোচনার উত্তরে সৌদি আরবের সরকারি গণমাধ্যমের ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও অনেক ইসলামি ব্যক্তিত্ব এই ঘটনাকে ‘ইসলামের অবমাননা’ বলে মনে করেছেন।

কট্টরপন্থী কেউ কেউ আবার আরও একধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে এই ‘বিকৃত’ প্রদর্শনীতে যা করা হয়েছে তা ‘শয়তানের কার্যকলাপ’।

সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসব সমালোচনাকে ওই দেশকে বদনাম করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে। ইন্টারনেটে ‘টেলিগ্রাম’ এবং ‘ফেসবুক’ মারফত এই অনুষ্ঠানের ভিডিও এবং ছবি শেয়ার করা হচ্ছে।

তারিক অব্দ আল-হলিম, একজন কানাডীয় ইসলামী লেখক। তিনি ‘টেলিগ্রাম’-এ হিদায়াত আলসারি নামে পোস্ট শেয়ার করেন।

তিনি লিখেছেন, “আরব উপদ্বীপে বহুঈশ্বরবাদ একটা আনুষ্ঠানিক ধর্ম হিসেবে ফিরে এসেছে।”

তারিক অব্দ আল-হলিম যা লিখছেন সেটি ফ্যাশন শোতে ব্যবহৃত কাবার মতো দেখতে ওই কাঠামোর দিকেই ইঙ্গিত করে।

কেউ কেউ আবার একে ‘পৌত্তলিক প্রথার’ সঙ্গেও তুলনা করেছেন। এদিকে, কট্টরপন্থীদের অনেকেই এই বিতর্কের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সলমানের নাম জুড়ে দিয়ে তাকেও নিশানা করেছেন। মরক্কোর ধর্মীয় নেতা আল-হাসান বিন আলি আল-কিত্তানি বলেছেন, এই ঘটনা মূল্যবোধের অবক্ষয় ও দুর্নীতির লক্ষণ।

তার অভিযোগ, বেশিরভাগ পণ্ডিতই এই ঘটনায় নীরব থেকেছেন। শুধুমাত্র কয়েকজন ‘সত্যের কণ্ঠস্বরই’ এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন।

এর মধ্যে মধ্যে অনেকেই ফ্যাশন শো’র এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবের ক্ষমতাসীন পরিবারের সমালোচনা করেছেন। দীর্ঘদিন ধরেই জিহাদি এবং অনেক কট্টরপন্থীদের ‘শত্রু’ হিসেবে তারা পরিচিত।

সিরিয়া-ভিত্তিক চিন্তাবিদ আবদেল রহমান আল-ইদ্রিসির দাবি, “কাবার মতো দেখেতে কোনও কাঠামোর চারপাশে মডেলদের নাচ আসলে সৌদি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানের নির্দেশে হয়েছে।”

তথাকথিত ইসলামিক স্টেট-এর একজন সমর্থক ফেসবুকে সৌদি যুবরাজকে ‘অনৈতিক ব্যভিচারী’ বলে কটাক্ষ করার পাশাপাশি অভিযোগ তুলেছেন যে তিনি (সৌদি যুবরাজ) ‘ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন।

প্রসঙ্গত, তথাকথিত ইসলামিক স্টেটের সমর্থকদের লক্ষ্য প্রায়ই সৌদি আরব এবং অন্যান্য আরব দেশকে নিশানা করা। তারা এই সমস্ত দেশকে ইসরায়েল এবং পশ্চিমা স্বার্থকে ‘রক্ষাকারী’ হিসাবে বিবেচনা করে। রিয়াদ সিজন কী?

রিয়াদ সিজন সৌদি আরবে অনুষ্ঠিত একটা বিনোদন, সংস্কৃতি এবং ক্রীড়া বিষয়ক বার্ষিক অনুষ্ঠান।

রিয়াদ সিজন ২০২৪-এর অংশ হিসেবে লেবানিজ ডিজাইনার এলি সাব একটা ফ্যাশন শো করেছিলেন।

সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে এই অনুষ্ঠান নিয়ে অনেক আপত্তি জানিয়েছেন।

মঞ্চে প্রদর্শন করা ওই কাঠামো ছাড়াও তারা সমালোচনা করেছেন ফ্যাশন শোয়ের টাইমিং নিয়ে। গাজা উপত্যকায় এবং লেবাননে যুদ্ধের মাঝে এই ফ্যাশন শো আয়োজন করা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে।

লন্ডনভিত্তিক আরবি সংবাদপত্র রায় আল-ইয়ুমের এক প্রতিবেদনে, রিয়াদ সিজনের ডিজাইনার ও আয়োজকদের বিরুদ্ধে চলমান যুদ্ধকে উপেক্ষা করার অভিযোগও আনা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একজন জনৈক ব্যক্তি কটাক্ষ করে লিখেছেন- ‘গাজায় গণহত্যার মধ্যে সৌদি আরব নৃত্যশিল্পী ও গায়কদের আমন্ত্রণ জানিয়েছে।’

সূত্র – বিসিসি নিউজ বাংলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)