1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চীনে বাড়তে পারে সয়াবিন উৎপাদন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চীনে বাড়তে পারে সয়াবিন উৎপাদন

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

চীনে বাড়তে পারে সয়াবিন উৎপাদন

নিজস্ব প্রতিবেদক।

চীনে সয়াবিন উৎপাদন ২০২৪-২৫ বিপণন বর্ষে ১ কোটি ৯৯ লাখ টনে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। সংস্থাটির মতে, দেশটিতে চলতি বছর ৯৯ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। তাছাড়া ফলন ভালো হওয়ায় উৎপাদন বাড়তে পারে। খবর ওয়ার্ল্ড গ্রেইন। এফএএস জানায়, পূর্বাভাস বাস্তবায়ন হলে আগের বছরের তুলনায় উৎপাদন সামান্য বাড়বে। ২০২৩-২৪ সালে ১ কোটি ৯৭ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল। একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ৪ লাখ ৮০ হাজার টন। চলতি বিপণন বর্ষে আমদানি কিছুটা কমে ১০ কোটি ৪ লাখ টনে নেমে যেতে পারে। পূর্বাভাসে বলা হয়, ২০২৪-২৫ সালে প্রারম্ভিক মজুদ ৩ কোটি ৬৪ লাখ টনে দাঁড়াতে পারে, আগের বিপণন বর্ষে যা ছিল ৩ কোটি ১৮ লাখ টন। সংস্থাটি আরো জানায়, চীনে ২০২৩-২৪ বিপণন বর্ষে অতিরিক্ত সরবরাহের কারণে সয়াবিনের দাম ও মুনাফা কমে যায়। ফলে ২০২৪-২৫ সালে সয়াবিন চাষের পরিমাণ কিছুটা কমে এসেছে। যদিও সয়াবিন চাষে ভর্তুকি অব্যাহত রেখেছে দেশটি। এফএএসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, খাদ্য হিসেবে স্থানীয়ভাবে উৎপাদিত সয়াবিনের চাহিদা কমে গেছে। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন খাতে স্থানীয়ভাবে উৎপাদন হওয়া সয়াবিন আমদানীকৃত সয়াবিনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না।

এদিকে ২০২৪-২৫ সালে ভোজ্যতেল উৎপাদনে ব্যবহৃত মোট বীজের পরিমাণ ১৩ কোটি ৭৩ লাখ টনে পৌঁছবে বলে এফএএস পূর্বাভাস দিয়েছে, যা ২০২৩-২৪ সালে ছিল ১৩ কোটি ৫৩ লাখ টন। প্রোটিনসমৃদ্ধ খাবারের চাহিদা ও পশুখাদ্য খাতে সয়াবিনের ব্যবহার বাড়ায় এ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)