1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় কিস্তি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় কিস্তি

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

আসছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় কিস্তি

নিজস্ব প্রতিবেদক।

২০২২ সালে তৈরি হওয়া চরকি অরিজিনাল সিরিজ পেট কাটা ষ দর্শকের ব্যাপক প্রশংসা পায়। সিরিজটির ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ’মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোর মাধ্যমে প্রচলিত কিছু ভৌতিক গল্প বলে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। দর্শক চাহিদার কারণে পেট কাটা ষ-এর দ্বিতীয় সিজন আনার পরিকল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। সে অনুযায়ী, গত এপ্রিলে আসে দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা। অপেক্ষার পালা শেষ করে প্রকাশ পেয়েছে দ্বিতীয় সিজনের টিজার। ১৯ নভেম্বর রাত ৮টায় টিজারটি এসেছে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে। শিগগিরই ঘোষণা করা হবে এর মুক্তির তারিখ। দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছ ‘২ষ’।

প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। সেগুলোর নাম ও অভিনয়শিল্পীদের পরিচয় তাড়াতাড়ি জানানো হবে বলে জানা গেছে। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার ২ষ-এর গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। ২ষ-এ প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখলেন কবি গুলতেকিন।

নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গল্পগুলোয় অতিপ্রাকৃত ও মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। তবে এসবের সঙ্গে এবার তিনি জুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন। নুহাশ বলেন, ‘লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে ২ষ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এ ভয়গুলো মানুষকে আচ্ছন্ন করে রেখেছে বহু বছর ধরে। ২ষ-এর প্রতিটি পর্বে মানসিকতার সে অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’

পেট কাটা ষ সিরিজে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু। ২০২৩-এ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয় পেট কাটা ষ। একই বছর রটারড্যাম চলচ্চিত্র উৎসবে সিনেমা সংস্করণে অফিশিয়ালি সিলেক্টেড হয় সিরিজটি।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)