ঐতিহাসিক চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিল ২৭, ২৮, ২৯ নভেম্বর শুরু
নাজমুল হক মুন্না
মাহফিলের তারিখ ঘোষণা করেছে মাহফিলের তারিখ নির্ধারণ সংক্রান্ত উপকমিটি। বাংলাদেশ মুজাহিদ কমিটির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহফিলের তারিখ নির্ধারণ সংক্রান্ত উপকমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী অগ্রহায়ণের মাহফিল ২৭, ২৮, ২৯ নভেম্বর- বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ২০২৪ ইং, মোতাবেক ১২, ১৩, ১৪ অগ্রহায়ণ-১৪৩১ বাংলা, অনুষ্ঠিত হবে।এবং আগামী ফাল্গুনের মাহফিল ১৯, ২০, ২১ ফেব্রুয়ারী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ২০২৫ ইং মোতাবেক ৬, ৭, ৮ ফাল্গুন ১৪৩১ বাংলা, অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৩০ নভেম্বর ২০২৪ (শনিবার) বাদ ফজর বয়ানের পর মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।