1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হা*মলা, নি*হত ৮ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হা*মলা, নি*হত ৮

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হা*মলা, নি*হত ৮

নিজস্ব প্রতিবেদক।

পুলিশ জানায়, ২১ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী একই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। চলতি বছর তার স্নাতক সম্পন্ন করার কথা থাকলেও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশা থেকেই তিনি এই নৃশংস কাণ্ড ঘটান। ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে।

উক্সিং ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে প্রায় ১২,০০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। প্রতিষ্ঠানটি সাংহাই থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানে শিল্প, নকশা, সিরামিক, ও ফ্যাশনসহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হয়।

ইক্সিং শহরের পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসায় জরুরি সেবা চালু রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ যত্ন নেওয়া হচ্ছে। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চিনে কঠোর বন্দুক আইন এবং ব্যাপক নজরদারির কারণে সাধারণত সহিংস অপরাধের হার কম। তবে, সম্প্রতি ছুরিকাঘাত ও অন্যান্য সহিংসতার ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

এর আগে, ঝুহাই শহরে এক ব্যক্তি তার গাড়ি চালিয়ে ভিড়ের ওপর আছড়ে পড়লে ৩৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন। এক সপ্তাহের ব্যবধানে দুটি বড় সহিংস ঘটনায় চীনের নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। অন্যরা সমাজে বাড়তে থাকা ধনী-গরিব বৈষম্য এবং কঠোর প্রতিযোগিতামূলক পরিবেশের কারণে হতাশার মাত্রা বাড়ছে বলে মত দিয়েছেন।

এই ঘটনাগুলো চীনের জনগণের মধ্যে নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন মর্মান্তিক ঘটনা এড়াতে প্রাতিষ্ঠানিক সহায়তা এবং মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি জরুরি।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)