মুলাদী উপজেলা প্রতিনিধি।
বরিশালের মুলাদীতে চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে উপজেলা গণ সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার (১৫অক্টোবর) বিকাল ০৩ টার সময় মুলাদী উপজেলা আওতাধীন গাছুয়া ইউনিয়ন শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাও মুহা. সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সাবেক সভাপতি হাফেজ মাও ওবায়দুল্লাহ বরকত, আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মুলাদী উপজেলার সভাপতি আলহাজ্ব এফ এম মাঈনুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি বরিশাল জেলা শাখার ইমাম কাম-অডিটর আলহাজ্ব ক্বারী মুহাম্মদ আব্দুল বারী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী পৌর শাখার সভাপতি এইচ এম আলমগীর হোসেন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণ সমাবেশে বক্তারা বলেন, অতীতের সকল দূর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদের অবিলম্বে বিচার করার দাবি জানান অন্তবর্তীকালীন সরকারের নিকট। ইসলাম, দেশ ও মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহবান জানান।