1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আবারো শীর্ষস্থান ফিরে পেলেন আফ্রিদি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

আবারো শীর্ষস্থান ফিরে পেলেন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

আবারো শীর্ষস্থান ফিরে পেলেন আফ্রিদি

 

নিজস্ব প্রতিবেদক।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

প্রায় ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জয়ে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে বড় অবদান রাখেন আফ্রিদি। এর সৌজন্যে তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে গেছেন বাঁহাতি পেসার। গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি।

আফ্রিদির ঝুলিতে এখন ৬৯৬ রেটিং পয়েন্ট। এটিই তার ক্যারিয়ার সেরা। এছাড়া সিরিজে ১০ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন রউফ। আপাতত ৬১৮ রেটিং নিয়ে ১৩ নম্বরে তার অবস্থান। রেটিং ও র‍্যাঙ্কিং- দুটিই তার ক্যারিয়ার সেরা।বোলারদের সেরা দশে রদবদল আছে কিছু। ৫ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন অ্যাডাম জ্যাম্পা। জশ হেইজেলউড ৩ ধাপ পিছিয়ে নেমেছেন দশে। ফলে এগিয়েছেন বার্নার্ড শুলজ, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সিরাজরা।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দুই ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ।

এছাড়া পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দুই ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে মোহাম্মাদ নাবি। ২ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন তার সতীর্থ আজমাতউল্লাহ ওমারজাই। এক ধাপ এগিয়ে এখন তিন নম্বরে আরেক আফগান অলরাউন্ডার রাশিদ খান।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও আছে বেশ কিছু পরিবর্তন। ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশের ভেতরে এক ধাপ করে এগিয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও নিকোলাস পুরান। আপাতত দুই নম্বরে সল্ট, বাটলার ছয় ও পুরানের অবস্থান দশম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে ২৭ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন সাঞ্জু স্যামসন। এছাড়া রিজা হেন্ড্রিকস দুই ধাপ এগিয়ে ১২ ও ট্রিস্টান স্টাবস ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভ হেড।টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৪ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে ১০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন লকি ফার্গুসন। বোলিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আদিল রাশিদ।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে লিয়াম লিভিংস্টোন। এছাড়া হাসারাঙ্গা ১ ধাপ এগিয়ে পঞ্চম ও রোমারিও শেফার্ড ৪ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)