1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায় - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

রোবটের আঁকা একটি ছবি বিক্রি হলো ১৫ কোটি টাকায়

নিজস্ব প্রতিবেদক।

শিল্পে তাই এত দিন আবেগ আর ভাবনাপ্রবণ মানুষেরই আধিপত্য ছিল। কিন্তু সেই ধারণায় সম্প্রতি ধাক্কা দিয়েছে এক যন্ত্রমানব শিল্পী। নাম ‘এআই-ডিএ’। রং-তুলির টানে সে ক্যানভাসে এঁকে ফেলেছে একটি সম্পূর্ণ ছবি। সেই ছবি নিলামে বিক্রিও হয়েছে ১৩ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা।

এই প্রথম কোনও মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড ছবি আঁকল। তবে সে ছবি কেউ অত দাম দিয়ে কিনতে পারে, তা আন্দাজও করতে পারেনি লন্ডনের নিলামঘর সদবি। সাড়ে ৭ ফুটের লম্বাটে ক্যানভাসে আঁকা ছবিটি তারা রেখেছিল সদবির ডিজিটাল আর্ট সেলে।

কর্তৃপক্ষ ভেবেছিলেন, ওই ছবির দাম ২ লক্ষ ডলারও ছুঁতে পারবে না। খুব বেশি হলে দাম উঠতে পারে ১ লক্ষ ৮০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা দেড় কোটি টাকার আশপাশে।

কিন্তু নিলাম শুরু হওয়ার পরে দেখা যায় রোবটের শিল্পীর আঁকা ছবি রেকর্ড ভেঙে ১১ কোটি ছাড়িয়ে গিয়েছে। দেখে চমকে গিয়েছেন সদবি কর্তৃপক্ষ। কিন্তু কী এমন ছিল সেই ছবিতে? ক্যানভাসে কী এঁকেছিল শিল্পী রোবট?

সদবি কর্তৃপক্ষ সেই ছবি প্রকাশ করেছেন। গাঢ় খয়েরি রঙের ক্যানভাসে ফুটে উঠেছে একটি মুখাবয়ব। তবে সেই মুখাবয়ব সম্পূর্ণ নয়। ছবিটির নাম দেওয়া হয়েছে ‘এআই গড’।

যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘কৃত্রিম মেধার ঈশ্বর’। ছবিটি অবশ্য রক্ত-মাংসের মানুষেরই। এক জন প্রখ্যাত গণিতজ্ঞ অ্যালান টিউরিং। ১৯৫০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ওই গণিতজ্ঞ সাড়া ফেলেছিলেন নাৎসিদের পাঠানো সাঙ্কেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করে।

বলা হয়, টিউরিংয়ের ওই পদ্ধতিই নাৎসি এবং তার বন্ধু দেশগুলিকে হারিয়ে প্রতিপক্ষ দেশগুলিকে জিততে সাহায্য করেছিল।

পরে টিউরিংয়ের হাত ধরেই কৃত্রিম মেধার সূচনা হয়। টিউরিংকে তাই বলা হয়, কৃত্রিম মেধার জনক। আবার এই টিউরিংই কৃত্রিম মেধার অপব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। হিউম্যানয়েড বা মানুষ সদৃশ রোবট ‘এআই ডিএ’ তার প্রথম শিল্প উৎসর্গ করেছে টিউরিংকেই।

ছবিতে দেখা টিউরিংয়ের মুখের বিভিন্ন অংশ ভেঙেচু়ড়ে এক বিমূর্ত শিল্প তৈরি করেছে শিল্পী রোবট। ছবির ব্যাখ্যা করতে বসে বিশেষজ্ঞরা বলেছেন, ‘টিউরিং কৃত্রিম মেধাকে সামলানোর ক্ষেত্রে যে সমস্যার কথা শুনিয়েছিলেন, ওই ছবি সে সমস্যারই প্রতিফলন।’

তবে ‘এআই-ডিএ’ ওই ছবি তার ‘টিম’-এর সঙ্গে আলোচনার পরে এঁকেছে বলে জানিয়েছে সদবি। তারা বলেছেন, আঁকার আগে এআই-ডিএ টিমের সকলের সঙ্গে আলোচনা করেছিল কৃত্রিম মেধাকে ভাল কাজে ব্যবহার করার বিষয়ে। তার পরেই ওই ছবি আঁকে সে। জানা যায়, এআই-ডিএ হল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অতি বাস্তববাদী যন্ত্রমানব।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)