1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মঠবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিক্ষকের লা*শ উদ্ধার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

মঠবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিক্ষকের লা*শ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

 পি‌রোজপুর প্রতিনিধি।

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর শনিবার (৯ নভেম্বর) মো. সালাউদ্দিন (শাহাবুদ্দিন) (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম মাদ্রাসা সংলগ্ন খালপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহাবুদ্দিন ওই দেবত্র গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে। ১২ বছর এবং ৭ বছর বয়সী দুই পুত্র সন্তানের জনক নিহত শাহাবুদ্দিন মিরুখালী ওয়াহেদাবাদ গ্রামের নূর আলা নূর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ছিলেন। লাশ উদ্ধারের সময় মৃত দেহের গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। শরীরে কোন কাপড় বা পোশাক নেই। পরনে লুঙ্গি ছিল।

স্থানীয়রা জানায়, গত ৩ দিন আগে সে নিখোঁজ ছিল। সম্প্রতি সময়ে বেশ কিছুদিন সে নিখোঁজ ছিল। তবে তার সাথে অনেকেরই আর্থিক লেনদেনের বিষয় আছে বলে স্থানীয়রা জানান। এটা আত্মহত্যা না হত্যা, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বা ধারণা করতে পারছেন না।

নূর আলা নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রুহুল আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সকলের সাথে সুন্দর ব্যবহার করেছেন। অফিসিয়াল কাজ তিনিই করতেন। শুনেছি গত বৃহস্পতিবার বিকেলে গোরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ রাতে তার লাশ পাওয়া যায়। আমার মাদ্রাসার শিক্ষাঙ্গনে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায়  প্রাথমিকভাবে মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। লাশের গায়ে কোন প্রকার আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)