জ্যোতিষশাস্ত্রের কারণে’ শাহরুখের সঙ্গে প্রতিযোগিতা, অতঃপর ক্ষমা প্রার্থনা
নিজেস্ব প্রতিবেদক।
ক্যারিয়ারে লম্বা বিরতির পর ২০২৩ সালে টানা তিনটি সিনেমা মুক্তি দেন শাহরুখ খান। এর মাঝে প্রায় বিনা প্রতিযোগিতায় ‘পাঠান’ ও ‘জাওয়ান’ ব্যবসার নিরিখে একাধিক রেকর্ড গড়ে। অন্যদিকে বড়দিনের মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ মুখোমুখি হয় প্যান-ইনডিয়ান ‘সালার’ সিনেমার। এ নিয়ে জানতে চাইলে সিনেমাটির নির্মাতা প্রশান্ত নীল জানান, জ্যোতিষশাস্ত্রের কারণে তারা প্রতিযোগিতায় নেমেছিলেন। খবর হিন্দুস্তান টাইমস।
শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ মুক্তি পায় ২১ ডিসেম্বর, ঠিক একদিন পর আসে ‘সালার’। প্রভাস অভিনীত ছবিটি ঝড় তুলেছিল বক্স অফিসে, এ নায়কও টলমল ক্যারিয়ারে ফের শক্ত ভিত পান।
অবশ্য ‘পাঠান’ ও ‘জওয়ান’ এর তুলনায় কম হলেও বক্স অফিসে ‘ডাঙ্কি’ ও ‘সালার’ দুটি ছবিই দারুণ ব্যবসা করেছিল। প্রথম সপ্তাহে ১০০ কোটি রুপির গণ্ডি পার করে ‘ডাঙ্কি’, আর ‘সালার’ দেখে ২০০ কোটি রুপির মুখ। তবে দুটি ছবিই বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়।
সম্প্রতি ‘সালার’ এর পরিচালক প্রশান্ত নীল বলেন, একই দিনে একাধিক ছবি মুক্তি পাওয়া মোটেও ভালো নয়। তবে ওই সময় আমাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। ওই একটাই দিন ছিল। আর তাই আমরা ডাঙ্কি টিমের কাছে ক্ষমাপ্রার্থী। ডাঙ্কি আগে থেকেই ছবি মুক্তির দিন ঘোষণা করে রেখেছিল। কারণ, একবছর আগে থেকে ছবি মুক্তির দিন জানিয়ে রেখেছিল। কেউ যে দিন আগে থেকেই ঠিক করে রেখেছে, সেই দিনই আরেকটি ছবি মুক্তির জন্য ঠিক করা অন্যায়। তাই সালারের পুরো টিম, ডাঙ্কি টিমের কাছে ক্ষমাপ্রার্থী।
এ নির্মাতার ভাষ্য, শাহরুখ খান, রাজকুমার হিরানি অনেক বড় মানুষ। আমরা এই পরিস্থিতি চাইনি। তবে ওই দিনটা ঠিক করেছিলাম, শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের কারণে। জ্যোতিষী জানিয়েছিলেন, ওই দিনটিই আমাদের ছবির মুক্তির জন্য শুভ। তাই এই সিদ্ধান্তটা নিতেই হয়েছিল।
‘সালার’ এ আরো অভিনয় করেছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রিয়া রেড্ডি ও ইশ্বরী রাও। অন্যদিকে ‘ডাঙ্কি’তে ছিলেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও অনিল গ্রোভার।
সূত্র – বণিক বার্তা