1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে হারুন-রাজন ২ ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জে হারুন-রাজন ২ ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

আবুল বাসার মিলন
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

আবুল বাসার মিলন; চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের দায়ের হওয়া মামলায় ২ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১১ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে আসামীদের জামিনে আপত্তি নেই মর্মে আবেদন করায় বাদীকেও সন্ধ্যা পর্যন্ত জেল হাজতে আটকে রাখার নির্দেশ দেয়া  হয়।

মামলার এজারহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে গত ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সদর উপজেলার বারঘোরিয়া এলাকার ইউসুফ আলী মামলাটি দায়ের করেন। এমামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ আব্দুল ওদুদ ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদুল ইসলাম রাজন, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদকসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার এজাহারে আরো বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে সরকার পতনের আন্দোলন চলছিল। আন্দোলনে যোগ দিতে আসার পথে শিবতলা এলাকায় আসামিরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটনায়।

আসামী পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, ওই মামলায় ২৬ জনের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, আদালতে উপস্থিত হয়ে জামিনে আপত্তি নাই এমন আবেদন করায় মামলার বাদী ইউসুফ আলীকেও সন্ধ্যা পর্যন্ত  আটক রাখার নির্দেশ দেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জামিন নামঞ্জুর হওয়া আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)