কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সোনালী ব্যাংক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম (ভিপি দুলাল), যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, গিয়াস উদ্দিন অলি, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, বিএনপি নেতা আজম আলী খান, মনিরুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান কবির বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা জনগণের পাশে ছিলাম এবং আছি। যারা লুটপাট করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, শেখ হাসিনা ও তার দোসরা চোরের মত পালিয়ে গেছে। দেশের প্রশাসন ও পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষসহ বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করেছে। এদের বিচার এই মাটিতে হবে।