1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন  দর্দান্ত বিজয়, ঘোষণা ট্রাম্পের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন  দর্দান্ত বিজয়, ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

 ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন  দর্দান্ত বিজয়, ঘোষণা ট্রাম্পের

ফ্লোরিডায় আজ বুধবার (৬ নভেম্বর) উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি বিজয়ের ঘোষণা দিয়ে প্রচারণার স্লোগান ব্যবহার করে বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি মহৎ বিজয়, যা আমেরিকাকে আবার মহান করার সুযোগ করে দেবে।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে রিপাবলিকানদের জন্য ‘দুর্দান্ত বিজয়’ হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই জয় আমেরিকার জন্য ‘স্বর্ণযুগ’ নিয়ে আসবে।ফ্লোরিডায় আজ বুধবার (৬ নভেম্বর) উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি বিজয়ের ঘোষণা দিয়ে প্রচারণার স্লোগান ব্যবহার করে বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি মহৎ বিজয়, যা আমেরিকাকে আবার মহান করার সুযোগ করে দেবে।ট্রাম্প নিজের বিজয় ঘোষণা করলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত হয়নি। তবে যেসব অঙ্গরাজ্যে এখনো ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি সেসব কেন্দ্রেও ট্রাম্পের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

 

ট্রাম্প তার ভাষণে স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান, তাকে ফার্স্ট লেডি বলে উল্লেখ করেন। মেলানিয়ার উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি দুর্দান্ত কাজ করছেন। মানুষদের সাহায্য করতে অনেক পরিশ্রম করেন।

 

ট্রাম্প তার সন্তানদের নাম উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া মঞ্চে রানিংমেট জে ডি ভ্যান্সকেও ডেকে আনেন ট্রাম্প।

 

ফ্লোরিডায় তার প্রচার সদর দপ্তরে উচ্ছ্বসিত জনতার সামনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমি আশা করি, একদিন, আপনারা ফিরে তাকিয়ে এই দিনটিকে আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করবেন।

 

ডেমোক্রেটিক পার্টি থেকে সিনেট পুনরুদ্ধার করার জন্য তার দলের জয় সম্পর্কে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অতুলনীয় এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)