1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কালিয়াকৈরে নতুন এডহক কমিটি বাতিল করে পূর্বের কমিটি পূনর্বহালের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কালিয়াকৈরে নতুন এডহক কমিটি বাতিল করে পূর্বের কমিটি পূনর্বহালের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

কালিয়াকৈরে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা

(এডহক কমিটির সভাপতি হুমায়ূন কবির খান এর পুনর্বহালের দাবিতে)

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, নতুন এডহক কমিটি মানি না মানবো না, পূর্বের এডহক কমিটি বহাল চাই বহাল চাই এই স্লোগান কে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়দল এলাকায় রবিবার (২০ অক্টোবর) সকালে কালিয়াকৈর কলেজে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর কলেজের গত ২৯ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ শ্রমবিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ভিপি, হুমায়ুন কবির খান সহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গত ৭ অক্টোবর সোমবার পূর্বের এডহক কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড.ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহম্মেদ সিদ্দিকী সহ পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মো.আব্দুল হাই সিদ্দিক সরকার তিনি গত ২৯ সেপ্টেম্বর পূর্বের কমিটির অনুমোদন দিয়েছিলেন বলে জানা যায়।পূর্বের কমিটির প্রস্তাব করেছিলেন কালিয়াকৈর কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সেই কমিটির অনুমোদন দিয়ে তিনি তার অনুমোদন দেয়া কমিটি একসপ্তাহ ব্যবধানে নতুন করে আবার কলেজে এডহক কমিটি গঠন করে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটির অনুলিপি পাঠিয়েছেন কলেজের অধ্যক্ষের কাছে তারই ধারাবাহিকতায় গত (৮ অক্টোবর) মঙ্গলবার সকালে কালিয়াকৈর কলেজের সাধারণ শিক্ষার্থীরা নতুন এডহক কমিটি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে মাওনা টু ধামরাই আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কলেজের অধ্যক্ষ তাদের দাবির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কথা বলবেন এমন আশ্বাস দিয়ে বুঝিয়ে সাধারণ শিক্ষার্থীদের শান্ত করেন পড়ে শিক্ষার্থীরা রাস্তা থেকে চলে যায় কিছুক্ষণ পড়ে যানচলাচল স্বাভাবিক হয়। গত (৯ অক্টোবর) থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার ছুটি শেষ করে রবিবার (২০ অক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়ায় কালিয়াকৈর কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় রবিবার সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন কলেজ ক্যাম্পাসের ভেতরে। এবিষয়ে জানতে চাইলে কলেজে সাধারণ শিক্ষার্থী আঁখি আক্তার বলেন আমাদের একটাই দাবি হুমায়ুন কবির খান কে এডহক কমিটির সভাপতি হিসেবে পুনর্বহাল চাই নতুন এডহক কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবোনা, এবিষয়ে জানতে চাইলে কলেজের সাধারণ শিক্ষার্থী রনিরণী বর্মন বলেন কলেজের এডহক কমিটি পূর্বের যে কমিটি ছিলো হুমায়ুন কবির খান আমরা তাকে চাই তিনি আমাদের অনেক পরিচিত একজন মানুষ সব সময় আমাদের খুঁজ খবর রাখেন তাকে সভাপতি হিসেবে রাখলে ভবিষ্যতে আমাদের কলেজের অনেক উন্নয়ন মূলক কাজ হবে। এবিষয়ে কলেজের সাধারণ শিক্ষার্থী আহম্মেদ তুষার বলেন হুমায়ুন কবির খান কে এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় আবার দেখতে চাই তিনি আমাদের কলেজের শিক্ষার্থীদের অনেক পরিচিত একজন মানুষ তাকে আমরা সব সময় পাশে পেয়েছি বর্তমান কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব যাকে দেয়া হয়েছে তাকে আমরা কখনো দেখি নাই আর তাকে আমরা চিনি না আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি একটাই আমরা আমাদের কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে হুমায়ুন কবির খান এর পুনর্বহাল চাই।

এবিষয়ে কালিয়াকৈর কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন সাধারণ শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা বলেছি এবং তিনি সাধারণ শিক্ষার্থীদের দাবি বিষয় নিয়ে এক সপ্তাহের মধ্যে সমাধান করবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন পড়ে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)