1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নি*হত ৮ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নি*হত ৮

পিরোজপুর প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪২ Time View

 

পিরোজপুর প্রতিনিধি।

পিরোজপুরের সদর উপজেলার কদমতলার নুরানী গেট এলাকায় প্রাইভেটকার খালে পড়ে আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) ভোররাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আটজনের মধ্যে তিনজন শিশু,  তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। নিহতরা হলেন, মোতালেব হোসেন (৪৫) ও তার স্ত্রী  সাবনিা আক্তার  (৩০), মেয়ে মুক্তা (১২) এবং ছেলে সোয়াইব (২)।

তাদের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে। আর নিহত মো. শাওন (৩২) ও তার স্ত্রী আমেনা বেগম (২৫), ছেলে সাহাদাৎ হোসেন (১০) ও আব্দুল্লাহ (০৩) তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে।

নিহত মোতালেব হোসেন ও শাওন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু।

নিহত মোতালেবের শাশুড়ি সেফালি বেগম বলেন, তারা উভয়েই মোতালেবের শ্বশুর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

তারা রাতেই কুয়াকাটা থেকে পিরোজপুরের নাজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন।

জেলা হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক মো. নিজাম জানান, তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান সত্যতা নিশ্চিত করেছেন।

 

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ জেলা হাসপাতালে রাখা হয়েছে। তাদের মধ্যে মোতালেব নামে একজনের কাছে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব  সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)