1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ চাঁপাইনবাবগঞ্জে ৬ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আবুল বাসার মিলন
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫০ Time View

আবুল বাসার মিলন : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকালে নবাবগঞ্জ কলেজের সামনে ‘জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করেন।

ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মো. লতিফুর রহমান।

শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো হচ্ছে ১. ২৫ শতাংশ উৎসব ভাতার পরিবর্তে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান; ২. ১০০০ টাকার পরিবর্তে জাতীয় বেতন স্কেলের ৪০-৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান; ৩. ৫০০ টাকা মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ; ৪. অবসর কল্যাণ ভাতা প্রদানে কালক্ষেপণ না করে ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে; ৫. এমপিওভুক্ত কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে এবং ৬. অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে নতুন পরিপত্র জারি করতে হবে (উপাধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং অধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নজেকশিসের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান, সহসভাপতি ও নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী, শাহ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ ও সংগঠনটির সহসভাপতি মো. শরিফুল আলম, সহ-সাধারণ সম্পাদক ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ শিবগঞ্জের প্রভাষক বাবুল আখতার, সহ-সাধারণ সম্পাদক ও রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মোত্তালের হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক মোহা. ফিরোজ কবির, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ মো. গোলাম সারওয়ারসহ নজেকশিসকের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)