1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় ব্যাটারীচালিত ভ্যান ও স্মার্ট ফোনের জন্য যুবককে খু*ন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দিঘলিয়ায় ব্যাটারীচালিত ভ্যান ও স্মার্ট ফোনের জন্য যুবককে খু*ন

এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা।
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ Time View

 

এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা।

 

দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের পুত্র মোঃ সাকিব শেখ (১৭) কে খুন করে তার ভ্যান ও স্মার্ট ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।ঘটনার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম নিবাসী মোঃ কামাল শেখের পুত্র মোঃ সাকিব শেখ (১৭) একজন ভ্যান চালক। গত শনিবার (৫ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়। তার সাথে একটা স্মার্ট ফোন ছিল।ঐদিন তার সাথে যোগাযোগ করে সন্ধান না পেয়ে দিঘলিয়া থানায় একটি জিডি করা হয়। সোমবার (৭ অক্টোবর) দিঘলিয়া থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্ধেহে এলাকাবাসীর সহযোগিতায় দুই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই যুবক হলো দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের মোঃ ফারুখ শেখের পুত্র মোঃ জনি শেখ ও বারাকপুর গ্রামের জলিল শেখের পুত্র মোঃ আছাদুল শেখ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা শহরের খানজাহান আলী থানার বাইপাস সড়কের বিকেএসপির বিপরীতে কাশবন থেকে সাকিবের মরদেহ উদ্ধার করে খানজাহান আলী থানা পুলিশ। তাকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার ভ্যান ও মোবাইল নিয়ে পালিয়ে যায় উক্ত দুই যুবক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে কেএমপি খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন এ প্রতিবেদককে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)