1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে ২৪ মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে ২৪ মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়  দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে মন্ডপে মন্ডপে রং তুলির আঁচড়ে প্রতিমা  সাজসজ্জার কাজ চলছে। উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা ও মণ্ডপ তৈরির প্রায় ৯০% কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমা ও মন্ডলের সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মন্ডপ তৈরীর কারিগররা। ৯ অক্টোবর থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৪টি মন্ডপে উৎসবমুখর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার বলেন, ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আমাদের পূজার কার্যক্রম শুরু হবে। ১৩ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী ধর্মীয় উৎসব শেষ হবে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হলেও কাউখালীতে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় আশাকরি প্রতিবছরের ন্যায় এ বছরও কাউখালীতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে আমাদের ধর্মীয় উৎসব উদযাপন হবে। কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করছি । প্রতিটি পূজা মন্ডপে ১০ জন করে আমরা স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি। তারা নিরাপত্ত দায়িত্ব পালন করবেন। কাউখালীতে উৎসব মুখর ও জাকজমক ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য পুলিশ থাকবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নজরদারি করে থাকবে। কোন ধরনের অপপ্রতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রশাসন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)