মোঃ রফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি।
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের
মোঃ মাহিন উদ্দিন রাকিব। বিগত দিন বাবুগঞ্জ উপজেলার ৩ নং দেহেরগতি ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি গত ২ অক্টোবর ২০২৪ ইং তারিখে ব্যক্তিগত কারনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ধরনের কার্যক্রম থেকে অব্যহতি নিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন। গত বুধবার তার ব্যবহৃত ফেসবুক আইডিতে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করার বিষয়ে পোস্ট দেন। এ ঘটনার পর থেকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি নিজ ইচ্ছায় বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি
ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলাম। নিজ ইচ্ছায় সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। আল্লাহ যেন ঈমানের সাথে মরণ দেন। ‘প্রিয় ছাত্র দলের সহযোদ্ধা বন্ধুরা, দীর্ঘদিন চলার পথে ভুলত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। দোয়া করি মহান আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন।