1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক আসামীসহ অবৈধ ভারতীয় মোবাইল ও মোটরসাইকেল আটক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক আসামীসহ অবৈধ ভারতীয় মোবাইল ও মোটরসাইকেল আটক

আবুল বাসার মিলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View

আবুল বাসার মিলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

 

সীমান্তে ০৬ অক্টোবর ২০২৪ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুর গ্রামের বাসিন্দা মোঃ নাফিউল্লা (২৩), পিতা-তোজাম্মেল হক এবং মোঃ ফয়সাল (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল বাড়িতে লুকিয়ে রেখেছে। এ প্রেক্ষিতে টহলদল অদ্য ০৬ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ০১টা ৩০ মিনিটে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তাদের বাড়ী তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ৪২টি মোবাইল ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করে এবং চোরাকারবারীদের আটক করতে সক্ষম হয়। ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)