1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। 

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে মোঃ নজরুল ইসলাম। তিনি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মোঃ নজরুল ইসলাম হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ সালে যোগদান করে সততা ও সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করেন। বিদ্যালয়টিতে তিনি যোগদান করার পর থেকে তার দক্ষ পরিচালনা ও শিক্ষার্থী, অভিভাবক,ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি, সুধিসমাজের সাথে সুসম্পর্ক স্থাপন করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা পালন করেন। যোগদান এর পর থেকে অদ্যাবধি নিরলসভাবে পরিশ্রম করে বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে অন্যতম একটি বিদ্যালয় গড়ে তুলেছেন। তিনি শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে শতভাগ সফল হয়েছেন। বিগত বছরে বিদ্যালয়ে ট্যালেন্টপুল, সাধারন বৃত্তি, এ প্লাসসহ পাসের হার  শতভাগ।
প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সহযোগিতার কারণে তার এই অর্জন সম্ভব হয়েছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)