1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে সাবেক দুই আইজিপির বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক দুই আইজিপির বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মী আবুল হোসেন বাবুকে ক্রসফায়ারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি মো. শহিদুল হক ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ২৫ জন আসামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে আদালত। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়। বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের গোমস্তাপুর আমলী আদালতের বিচারক আবু তালেব এই নির্দেশনা দেন। মামলার বাদি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের নিহত বিএনপি কর্মী আবুল হোসেন বাবুর স্ত্রী মোসা. জুলেখা বেগম। আদালতের আদেশের সময় তিনি উপস্থিত ছিলেন। বাদিপক্ষের আইনজীবী আলহাজ্ব নুরুল ইসলাম সেন্টু জানান, বিএনপির কর্মী হওয়ার কারনে ২০১৮ সালের ০৫ সেপ্টেম্বর বিকেলে রহনপুর বাসস্ট্যান্ড মোড় থেকে আবুল হোসেন বাবুকে আটক করে র‍্যাব সদস্যরা। পরদিন সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বুকে চারটি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেয়া হয় পরিবারের নিকট। রাজনৈতিক কারনেই এই হত্যাকান্ড বলে জানান মামলার বাদি জুলেখা বেগম। আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছে আদালত। এর আগে গত ১২ সেপ্টেম্বর আদালতে এই মামলার আবেদন করেন জুলেখা বেগম। আগামী ৮ই নভেম্বর /২০২৪ইং তারিখ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে অপহরন, গুম ও ক্রসফায়ারের অভিযোগে স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন কথিত বন্ধুকযুদ্ধে নিহত বিএনপি কর্মী আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। এ মামলার অন্য আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজ্জাম্মেল হক ও র‌্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু এবং মোরসালীন। এ মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়। মামলার বাদী জুলেখা বেগম সাংবাদিকদের জানান, তাঁর স্বামী আবুল হোসেন বাবু বিএনপির কর্মী ছিলেন। এটাই তার দোষ। অন্য কোন কিছুর সাথে সে জড়িত ছিলনা। আইন বর্হিভূত এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান স্বামী হারা জুলেখা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)