1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত 

বদিউজ্জামাল রাজাবাবু স্টাফ রিপোর্টের :
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

বদিউজ্জামাল রাজাবাবু স্টাফ রিপোর্টের :

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার আয়োজনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শহীদ সাটু হলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. গোলাম কবির, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, পেশাজীবি সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারি, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবু বকর, জেলা জামায়াতের আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।

আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগরীর আমীর ডা. মো. কেরামত আলী, জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসান, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. মুখলেশুর রহমান।

আরও বক্তব্য দেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, মাওলানা মো. ওমর ফারুক, অধ্যাপক আবুল হাসান, জেলা ছাত্র শিবিরের শহর সভাপতি ওমর ফারুক।

সভায় বক্তারা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। তাদের সময়ে গুম, খুনসহ সব ধরণের অপরাধের বিচার দাবি করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে, চাঁপাইনবাবগঞ্জে যারা বালুমহল দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী করেন তাদের কঠোর হুঁশিয়ারি করেন। এ ছাড়াও জেলার সকল জামায়াত শিবির কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার আহবান জানান।

এ ছাড়াও তিনি শাপলা চত্বর হত্যাকান্ড, পিলখানা হত্যাকান্ডসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের সঠিক বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)