1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজ এর লেকচারার মেয়াদউত্তীর্ণ কমিটির ভুয়া নিয়োগ নিয়ে দীর্ঘ ৯ বছর কলেজ পরিচালনা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজ এর লেকচারার মেয়াদউত্তীর্ণ কমিটির ভুয়া নিয়োগ নিয়ে দীর্ঘ ৯ বছর কলেজ পরিচালনা

রবিউল ইসলাম, রংপুর  প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪ Time View

রবিউল ইসলাম, রংপুর  প্রতিনিধি।

রংপুর মহানগরীর রাধাকৃষ্ণপুর ডিগ্রি মহাবিদ্যালায়ের লেকচারার দেলওয়ার হোসেন এর বিরুদ্ধে অবৈধ ভাবে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ ধরে রাখা, কলেজের টাকা আত্মসাৎ ও ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এরই সূত্র ধরে গণমাধ্যম কর্মীরা রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজের লেকচারার দেলওয়ার হোসেনের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিয়মনীতির তোয়াক্কা না করে আওয়ামীপন্থী দলীয় নেতাদের প্রভাব দেখিয়ে নিজেকে বিভিন্ন সময়ে কলেজের গুরুত্বপূর্ণ তিনটি (অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ) পদে পরিচয় প্রকাশ বিষয়ক সত্যতা যাচাই অনুসন্ধানে নামেন।

অনুসন্ধানে দেখা যায়, রাধা কৃষ্ণপুর ডিগ্রী কলেজে  গত ২০/০৭/২০১১ইং তারিখে নিয়োগ পেয়ে,বেশ সুমানের সহিত কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যক্ষ মশিয়ার রহমান।  সেই সময় মেয়াদউত্তীর্ণ গভর্নিং বডির সভাপতি আফজাল হোসেনের সাথে অধ্যক্ষ মশিয়ার রহমানের মনমালিন্য হওয়ায় তৎকালীন এই আওয়ামীলীগ নেতা প্রভাব খাটিয়ে, নিজস্ব ক্ষমতা বলে অধ্যক্ষ মশিয়ার রহমানকে অযৌক্তিকভাবে বরখাস্ত করেন। সেই সাথে মোটা অংকের অর্থের  বিনিময়ে  সাময়িক বরখাস্তকৃত লেকচারার দেলওয়ার হোসেন ও সভাপতির যোগসাজসী করে ১/০৬/২০১৫ ইং তারিখে একটি শোকজ করেন, তৎকালীন অধ্যক্ষ মশিয়ার রহমানকে।  যার কারণ হিসেবে দেখানো হয় অধ্যক্ষ মশিয়ার রহমান নিয়ম বহির্ভূতভাবে ৭ দিন কলেজে অনুপস্থিত এবং একই শোকজে কলেজের লেকচারার দেলওয়ার হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন সভাপতি আফজাল হোসেন। পরবর্তীতে এই শোকজ কে চ্যালেঞ্জ করে রংপুর সহকারী জেলাজজ আদালতে (২৬৭/১৫) মামলা দায়ের করেন অধ্যক্ষ মশিয়ার রহমান। মামলা দীর্ঘদিন চলার পরে এক পর্যায়ে বিগত ০১/১২/২০২১ তারিখের আদেশে দেখা যায় যে, আফজাল হোসেন মেয়াদউত্তীর্ণ গভর্নিং বডির সভাপতি । আদালতের রায়ে আফজাল হোসেন কর্তৃক অধ্যক্ষ বরাবর দেয়া শোকজটি অবৈধ বলে প্রতীয়মান হয় এবং দেলওয়ার হোসেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কোন কার্যকারিতা থাকে না ।

অনুসন্ধানে আরও জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাময়িক বরখাস্তকৃত শিক্ষক দেলওয়ার হোসেনের প্রতিহিংসার শিকার  হয়েছেন অধ্যক্ষ মশিয়ার রহমান।

অধ্যক্ষ মশিয়ার রহমানের পক্ষে আদালতের রায় থাকা স্বত্বেও শুধুমাত্র আওয়ামীলীগের প্রবাভ দেখিয়ে মশিয়ার রহমানকে কলেজের অধ্যক্ষ পদে বহাল করা হয় নি মর্মে এলাকার সুধীজনরা অভিযোগ করেন ‌।

অপরদিকে ২৩/১১/১৪ তারিখে রাধাকৃষ্ণপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ওই তারিখে কোন নির্বাচন হয়নি বরং ৯/১০/১৪ তারিখের একটি ভুয়া নির্বাচন দেখিয়ে তৎকালীন আওয়ামী লীগের রংপুর কোতোয়ালি থানার সভাপতি নজমুল ইসলাম ডালিমকে গভর্নিং বডির সভাপতি করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমিটি পাস করা হয় মর্মে অভিযোগ করেন অধ্যক্ষ মশিয়ার রহমান।

অধ্যক্ষ মশিয়ার রহমান আরও বলেন, অবৈধ ভাবে গভর্নিং বডির সভাপতি পদে দায়িত্ব নেয়া নজমুল ইসলাম ডালিম ও সাময়িক বরখাস্তকৃত লেকচারার দেলওয়ার হোসেন রাধাকৃষ্ণপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রচুর পরিমান অর্থ আত্মসাত, নিয়োগ বাণিজ্য ও শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেন।

এবিষয়ে অত্র প্রতিষ্ঠানের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক দেলওয়ার হোসেনের বক্তব্য চাইলে তিনি সাংবাদিকদের সাথে তার স্বপক্ষে কোন মন্তব্য করেন নি।

পর্ব-১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)