1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পিরোজপুরের নেছারাবাদে মাদক সেবন বিরোধী মানববন্ধন ও র‍্যালী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পিরোজপুরের নেছারাবাদে মাদক সেবন বিরোধী মানববন্ধন ও র‍্যালী

দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View
দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার

আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি- এই শ্লোগানকে সামনে রেখে  পিরোজপুরের নেছারাবাদে মাদক ব্যবসায়ী, মাদক সেবন বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহামুদকাঠী বাজারে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, নেছারাবাদ উপজেলায় কোন মাদকের স্থান নেই। সমস্ত উপজেলা ব্যাপী মাদকের বিরুদ্ধে গণসচেতনতা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ক্লাসে শিক্ষকদের এ নিয়ে আলোচনা করার পরামর্শ দেয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতিটি নাগরিক সহযোগিতা করার দাবি জানান।

আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান, উপজেলা মহিলাদলের নেত্রী নিলুফা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাঈমুল ইসলাম, স্বরূপকাঠি ছাত্র সমিতির সভাপতি নিয়াজ মাহমুদ, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি নেতা আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)