বরিশালে ৯ টি উপজেলায় ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা
মোঃ রফিকুল ইসলামঃ বরিশালের নয় টি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৭ জন শহীদ পরিবারের মাঝে (দুই লক্ষ) আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ৯.০০ টায় শহীদ বিভিন্ন উপজেলায় গিয়ে প্রতি জনকে দুই লাখ টাকা করে ৫৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিভিন্ন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আবু ছালেহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদীর,
বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুর জব্বার, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর, বরিশাল মহানগরের শূরা ও কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও মোঃ রফিকুল ইসলাম, মাও আব্দুল মালেক ও মাওঃ আব্দুল মোতালেব-এর পরিচালনায় বক্তব্য রাখেন কাজিরহাট থানার জামায়াতে ইসলামীর আমির মাও মোঃ আবুল হোসেন, হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ নুরুল আমিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম ও মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মোঃ আব্দুল মালেক, বরিশাল জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুল কাদির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুলাদী উপজেলার সমন্বয়ক মোঃ ছাজেন মাহমুদ প্লাবন। শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শহীদ জিহাদের গর্বিত বাবা মোঃ মোশাররফ হোসেন পাইক ও শহীদ রিয়াজের গর্বিত বড় ভাই মোঃ রেজাউল করিম।
মোট ২৭ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে। যে হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে মহান আল্লাহ তায়ালা সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়ে জামায়াত শিবিরকে এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছে। যারা শহীদ হয়েছে তারাতো চলে গেছে তাদের দেয়ার কিছু নেই। তাদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিতে এসেছি। তাদের পরিবার বিপদে আপদে পরলে পাশে গিয়ে দাঁড়াবো এবং জামায়াতের লোকজন সবসময় তাদের পাশে থাকবে। ইনশআল্লাহ। তিনি আরো বলেন, দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। কোন লীগই ষড়যন্ত্র করে এ দেশের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা তা জানো না। বক্তব্য শেষে তিনি শহীদ পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন।