1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে অধ্যক্ষের অপসারনের দাবীতে মানবন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে অধ্যক্ষের অপসারনের দাবীতে মানবন্ধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭১ Time View
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ২৫ আগস্ট  রবিবার সকাল ১১ টায় উপজেলা সদর ইউনিয়নের জয়কুল এম মতিউর রহমান কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন এর বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে শিক্ষার্থী ও এলাকাবাসী তার অপসারনের দাবীতে বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী  মানববন্ধন কমসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র ফাহাদ তালুকদার, আফ্রিদি, দ্বাদশ শ্রেণীর ছাত্র জালিজ মাহমুদ, শিক্ষার্থী মাহমুদুর রহমান, এলাকাবাসী জাহিদ হোসেন প্রমূখ্। বক্তারা অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এর কথা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন এই প্রতিষ্ঠানের  অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন ২০১৭ সালে জাল  জ্বালিয়াতি করে কাগজপত্র জমা দিয়ে নিয়োগ বোর্ডের সদস্যদের চোখে ধুলো দিয়ে অধ্যক্ষ পদে  নিয়োগ লাভ করেন। পরবর্তী সময় বেতন ভাতা করার জন্য কাগজপত্র জমা দিলে তার জাল জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
ওই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন জানান, যে অধ্যক্ষ পদে  যোগদান করার পর থেকে ওই স্কুল এন্ড কলেজে বিভিন্নভাবে তিনি অনিয়ম দুর্নীতির শুরু করেন। তার বিভিন্ন অনিয়মের বিষয় প্রতিবাদ করলে তিনি সুকৌশলে নতুন  কমিটি না করে বেআইনিভাবে কয়েক দফায় এডহক কমিটি গঠন করে তার খেয়াল খুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং  শিক্ষক কর্মচারীদের জিম্মি করে নানা অজুহাতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।
সরকারি বিধিবিধানের তোয়াক্কা না করে বিভিন্ন সভায় ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফরম ফিলাপ, প্রবেশপত্র, প্রশংসাপত্র সহ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা আদায় করে নিজে আত্মসাৎ করেন। প্রতিষ্ঠানের নামে জমাকৃত লক্ষ লক্ষ টাকা নিজ খেয়াল  খুশি মত ভুয়া বিল ভাউচার এর মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেন বলেও জানান সাবেক সভাপতি সেলিম হোসেন।
এ ব্যাপারে  অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বলেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সঠিক নয় পুরোটাই  ভিত্তিহীন। স্বার্থন্বেষী একটি মহল তাকে হয়রানি করার জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ দিয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)