1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গলাচিপায় রহস্যজনক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

গলাচিপায় রহস্যজনক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, (পটুয়াখালী)
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৪৪ Time View

মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা, (পটুয়াখালী)

গলাচিপায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার নদী বেষ্টনী এলাকার চরবিশ্বাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্যাদা বাড়ি নামক স্থানে কৃষক মানিক প্যাদার স্ত্রী খাদিজা বেগম (৩৭) কে ২১ আগষ্ট বুধবার সকালে দূর্বৃত্যরা তাকে গলাকেটে হত্যা করে রেখে যায় বলে জানা যায়।

নিহতের স্বামী মানিক প্যাদার কাছে জামতে চাইলে, তিনি জানান, “আমার স্ত্রী সকালে নামাজ পড়ে, সাংসারিক কাজ কর্মে ছিলো, আমার ছেলেও মাদ্রাসায় চলে যায়, আমিও আমার কাজে যাই, তার ঘন্টা খানেক পরে দেখি আমার বাড়ির দিগে বহু লোকজন জাইতে আছে, পরে আমিও গিয়া দেহি, গলাকাডা অবস্থায় পইরা আছে”

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি জানান, নিহত পরিবারটি অত্যান্ত হতদরিদ্র। এছাড়া মাদ্রাসায় পড়া লেখা করে ১৫ বছরের তাদের একটি ছেলে রয়েছে। কেন? কিভাবে? কারা এ হত্যা কান্ড ঘটিয়েছে? আমরা জানার চেষ্টা করছি।

হত্যার ঘটনা গলাচিপা থানায় খবর দিলে বেলা ৩ টার দিকে ঘটনা স্থান থেকে গলাকাটা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।

বর্তমানে নিহত গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)