1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন বন্ধসহ ৮দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতন বন্ধসহ ৮দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫৬ Time View

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:

সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায় মানুষেরা । এ সময়  হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

সোমবার (১৯ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে জেলা প্রশাসক অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ব্যাপক সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কার, বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারন সম্পাদক ধনঞ্জয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চ্যাটার্জী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায় কমিটির আহবায়ক পলাশ চন্দ্র দাস ।

সমাবেশে বক্তরা সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদ জানান । এছাড়াও সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন, সংখ্যালঘু সুরা আইন প্রনয়ণ, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান তারা।

সমাবেশ শেষ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)