1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
অনিয়ম দুর্নীতির অভিযোগে আদমজী ইপিজেডের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে ফের বিক্ষোভ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

অনিয়ম দুর্নীতির অভিযোগে আদমজী ইপিজেডের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে ফের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৫৬ Time View

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের ২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের ইপিজেডের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

দুর্নীতিগ্রস্থ ওই ২ কর্মকর্তারা হলেন, ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মাহবুব আহম্মেদ সিদ্দিক ও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক। এর আগে রোববার দু’দিনের মধ্যে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ ব্যবসায়ীরা। ঐ সময় ইপিজেডের ভেতরে অবস্থিত বেপজার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে, ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ইপিজেডে চলছে অনিয়ম। নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিক ও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হককে ম্যানেজ করে একশ্রেণির ব্যবসায়ীরা নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করে লাখ লাখ টাকার মালামাল নিয়ে যাচ্ছে।

ইউনেস্কো বিডি নামে একটি প্রতিষ্ঠান থেকে মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ব্যানারে কেন্দ্রীয় যুবলীগ নেতা হত্যা মামলায় সজা প্রাপ্ত পলাতক আসামী আবু হানিফ হৃদয় ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া গত ১৫ আগস্ট পনেরোটি ট্রাকে করে শুলকো ফাঁকি দিয়ে অন্তত দেড়কোটি টাকার মালামাল নিয়ে যাওয়ার পিছনে ওই ২ কর্মকতার হাত রয়েছে। অনুমতির বেশি মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হককে অবগত করানো হলে তিনি সত্যতা পেয়েও কোন ব্যবস্থা নেননি। ইউনেস্কো বিডি প্রতিষ্ঠান মালিকের সঙ্গে মাহবুব আহম্মেদ সিদ্দিকের গভীর সম্পর্ক থাকায় স্বজনপ্রিতি করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ইপিজেড কাস্টমসের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক কোন মন্তব্য করতে রাজি হয়নি।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে বৈধভাবে ব্যবসা করার অধিকার সবার আছে। কারা কেন আন্দোলন করেছে তা জানিনা। আমরা বেপজার কেউ কোন দুর্নীতির সঙ্গে জড়িত নই। অবৈধভাবে ইপিজেড থেকে কোন মালামাল বের করার সুযোগ নেই বলে তিনি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)