1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পিরোজপুরে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে গ্রাফিতি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পিরোজপুরে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে গ্রাফিতি

পিরোজপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৫ Time View

পিরোজপুর প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রূপ।

দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এছাড়াও ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন দিক রং তুলিতে তুলে ধরেছেন পিরোজপুর জেলা শহরের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা। শোভা পাচ্ছে কোটা বৈষম্যে আন্দোলনে শহীদ মুগ্ধের ছবিসহ সেই চিৎকার- পানি লাগবে, পানি?

শহীদ আবু সাঈদের সেই আত্ম-চিৎকার- চালান, গুলি চালান! সরেজমিনে দেখা যায়, শহরের শহীদ মিনার চত্বর, মুক্তিযোদ্ধা মার্কেটের পেছনের অংশ, পিরোজপুর সরকারি মহিলা কলেজ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের সাথে কাজ করছেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সদস্যরা। শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে করা গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের। রোদ বৃষ্টি উপেক্ষা করে এক হাতে রঙয়ের কোটা, অন্যহাতে তুলি নিয়ে জরাজীর্ণ দেয়াল গুলোতে রং করছেন শিক্ষার্থীরা।

আর এতে করে জরাজীর্ণ অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল সাদা, কালো, লাল, নীল, হলুদ, সবুজ সহ নানা রঙে বিভিন্ন দৃশ্যে তুলির আঁচড়ে রাঙাচ্ছেন তারা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি, কেউ আবার করছেন দেওয়াল পরিষ্কার। আবার কেউ কেউ শিক্ষার্থীদের জন্য করছেন খাবারের ব্যাবস্থা।

সবার চোখেমুখেই যেন ছিল বিজয়ের হাসি। শুধু পিরোজপুর শহর নয় জেলার প্রতিটি উপজেলায় তুলেছেন স্কুল কলেজ পড়–য়া ছাত্রছাত্রীরা দেয়ালে দেয়ালে বিভিন্ন চিত্র ও লেখনী দিয়ে করেছে প্রতিবাদ। নেছারাবাদ থানা সংলগ্ন প্রতিটি দেয়াল, স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক মডেল বিদ্যালয়, স্বরূপকাঠি গার্লস স্কুল, সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বরে, শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছেন সংস্কারের নির্দেশনা, স্বাধীনতার জয়গান, তারুণ্যের উন্মাদনা, ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান। শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজে উৎসাহ জোগাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কেউ দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ কেউ উৎসাহ দিচ্ছেন শিক্ষার্থীদের আবার কেউ বা কোমলমতি শিক্ষার্থীদের প্রশংসায় পঞ্চমুখ। জেলার শহীদ মিনার সড়কে কম্পিউটার ব্যবসায়ী কাওসার আলী বলেন, ছাত্রছাত্রীরা তাদের মনের মতো করে ছবি আঁকছে। মনে যা আসছে তাই লিখছে। তবে তাদের লেখার মধ্যে আছে প্রতিবাদের ভাষা ত্যাগের ভাষা তাদের লেখা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে।

যারা রাস্তায় চলাচল করছে তারা সবাই এক নজর হলেও দেখে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাজ। শিক্ষার্থী সাজেদা আক্তার রিয়া বলেন, শহরের গুরুত্বপূর্ণ যেসব দেয়ালগুলো এতোদিন বিভিন্ন পোষ্টারে নোংরা হয়েছিলো তা আমরা পরিষ্কার করে নতুন রুপ দিচ্ছি। দেয়ালে রং করে জনসচেতনতা বাড়াতে নানা শ্লোগান লিখছে। দেয়ালে ছবি আঁকারত এক শিক্ষার্থী নওশাদ মাহমুদ জানান, দেশ যে গৌরব গাঁথা নব উত্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই ইতিহাসকে সাক্ষী হিসেবে ধরে রাখার জন্য এই দেয়াল লিখনী।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রাম কোন নগর সভ্যতা আমরাই ময়লা করেছি, আমরাই আবার পুনরায় পরিস্কার করব। এটা আমাদের ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য। এই ধরনের কর্মকান্ড আমাদের দেশব্যাপী চলমান থাকবে। এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রনেতা নিয়াজ মাহমুদ জানান, ইতিহাসের সাক্ষী হিসেবে ২৪ সালকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই শিল্পকর্ম।

এই শিল্পকর্ম ২৪ এর এই নব উত্থান ও বাংলার মাটিকে ও মানুষের মনকে রাঙিয়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থী ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সদস্য জান্নাত মিম বলেন, সাধারণ ছাত্রদের সাথে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা কাজ করছে।

আমরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের অনুজ্জ্বল ও অসুন্দর দেয়ালে রং করছি। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিশিষ্ট ব্যাক্তিদের অর্থ সহায়তায় এই দেয়াল চিত্র কর্মসূচি আমাদের। আমরা ইতোমধ্যে শহীদ মিনার প্রাচীর, মুক্তিযোদ্ধা মার্কেটে পেছনের অংশ, পিরোজপুর সরকারি মহিলা কলেজ প্রাচীর, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাচীর গুলো রং করেছি। আমরা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহায়তা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)