1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সকল বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম বন্ধে সাংবাদিকদের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষার্থীরা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সকল বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম বন্ধে সাংবাদিকদের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষার্থীরা

দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬১ Time View

দেবাশীষ মন্ডল আশীষ,স্টাফ রিপোর্টার:

 

পিরোজপুর থেকে সকল প্রকার বৈষম্য, দুর্নীতি ও নানান অনিয়ম বন্ধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 

রবিবার (১৮ আগস্ট) দুপুরে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে গনমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্ররা বলেন, হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে দেশে আজ গনমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে, গনমাধ্যমকর্মীদের অনুরোধ থাকবে সত্য তথ্য এখন তুলে ধরুন আপনাদের পাশে ছাত্র জনতা আছে।

 

তারা আরো বলেন, পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে অসংখ্য সরকারি স্থাপনা পড়ে আছে। ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকমত কাছ করছে না, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে আমরা সেই সকল সরকারি প্রতিষ্ঠানকে ধরতে চাই। কর্মকর্তাদের বাড়ির জমি বিক্রি করে হলেও সরকারি কাজ আদায় করে নেওয়া হবে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুসাব্বির মাহমুদ সানী, শাহরিয়ার আমিন সাগর, আসমা আক্তার মিতু, রেদওয়ানুল ইসলাম, মুঈন উদ্দীন সহ আরো অনেকে।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি জুবায়ের আল মামুন, এশিয়ান স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, কোষাধ্যক্ষ ও বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল্লাহ যুবাইর, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, ৭১ টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি দেবাশীষ মন্ডল আশীষ সহ অন্যান্য গনমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)