1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পিরোজপুরের সাঈদীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পিরোজপুরের সাঈদীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৫৪ Time View

পিরোজপুর প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম নিয়ে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে পিরোজপুরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা সাঈদীর জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলে ক্বারী আব্দুল্লাহ আল আমিন। এ সময় হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ে।

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সভাপতি শামীম সাঈদীর সভাপতিত্বে শনিবার বিকেলে সাঈদী ফাউন্ডেশনের এ সভায় দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। বিকেল ৪টার আগেই পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের মাঠ কানায় কানায় ভরে যায়। সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, ‘এক বছর আগে এই মাঠে মাওলানা সাঈদীকে জানাজা পরতে দেয় নাই আজ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন’। মাওলানা সাঈদীর সেজ ছেলে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, আওয়ামীলীগ সরকার ইসলাম বিদ্বেষী। তাই তারা টার্গেট করে এদেশের শীর্ষ আলম সমাজকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধাপরাধী মামলা সাজিয়েছে।

আরো বক্তব্য রাখেন ক্বারী মাওলানা সাদিকুর রহমান আজহারী, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আবুল কালাম আজহারী, জামায়াতে ইসলামীর মজলিসে সূরার সদস্য মাওলানা ফখরুদ্দীন খান গাজী, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মজিানুর রহমান শাহীন, সিদ্ধেশ্বরী কলেজের সভাপতি এ বি এম খাইরুল ইসলাম, পিরোজপুর জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন ও সাঈদী ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)