1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পিরোজপুরের কৃষক হালিম সরদারের ঘরটি পুড়ল কে? - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

পিরোজপুরের কৃষক হালিম সরদারের ঘরটি পুড়ল কে?

পিরোজপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭১ Time View
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের চরপুখুরিয়া গ্রামের কৃষক হালিম সরদারের বাড়িটি পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত।
গত মঙ্গলবার দুপুর ২টার দিকে এঘটনাটি ঘটে।
অসহায় হালিম সরদার বলেন, আমি কোনো রাজনীতি বা দল করি না। আমি কৃষক ও খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার দুপুরে আমি শুনতে পাই আমার ঘরটি পেট্রোল দিয়ে কেউ ধরিয়ে দিয়েছে। আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমার সাথে এমন আচারণ কেন!
তিনি আরো বলেন, ঘটনার আগের দিন (সোমবার) কিছু বখাটে যুবক আমার বাসার পিছনে গাঁজা খাচ্ছে,আমি তা দেখতে পেলে ঐ যুবকদের বাবার কাছে বিচার দেই। সেই ক্ষোভে আমার ক্ষতি ওরা করতে পারে বলে আমি ধারণা করছি।
চরপুখুরিয়া গ্রামের বৃদ্ধ মনমথ মন্ডল বলেন, হালিম সরদার একজন ভালো ও নির্রীহ মানুষ। কারো ক্ষতি করেনা। তার বাড়িতে যে বা যাহারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার দাবি করছি।
তিনি আরো বলেন, কলাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদকের আখড়া বসে। প্রশাসনের কাছে অনুরোধ মাদক বন্ধ করতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। একই গ্রামের যুবক সবুজ খান বলেন, আমাদের গ্রামে কিছু বখাটে পোলাপান আছে ওরা দিনরাত সব সময় নেশা করে, কেউ বাধা দিলে তার উপর চড়াও হয়ে ওঠে। হালিম কাকা একজন সহজসরল মানুষ। সে বাধা দেওয়ায় তার বাড়িতে আগুন তারাই দিতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
এবিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, চরপুখুরিয়া গ্রামে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)