1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নাজিরপুরে হিন্দুদের পাহাড়া দিতে গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নাজিরপুরে হিন্দুদের পাহাড়া দিতে গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৫৪ Time View

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে হিন্দুদের পাহাড়া দিতে গভীর রাতে হঠাৎ বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। বুধবার (১৪ আগস্ট) রাতে উপজেলার হিন্দু অধ্যুষিত এলাকা শ্রীরামকাঠী বন্দরে গিয়ে সেখানে পাহাড়ায় থাকা কর্মীদের সাথে রাত জেগে পাহাড়া দেন তিনি।

শ্রীরামকাঠী বন্দরের পশ্চিম প্রান্তের সনাতন ধর্মীয় পুজা মন্দির কমিটির সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মনোজ হালদার বলেন, গত বুধবার (১৪ আগস্ট) রাত ২টার দিকে হঠাৎ বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ জেলা বিএনপির কয়েক নেতা এসে হাজির।

তারা বাজারের পাহাড়া তদারকি করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কোন ধরনের সমস্যা আছে কিনা তা খোঁজ নেন। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা চুত্যির পর জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জেলা সদর সহ জেলার বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীদের নিয়ে পাহাড়া কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

এতে জেলা ঝুড়ে তিনি প্রশংসায় ভাসছেন। জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার বলেন, গত ৫ আগস্ট থেকে প্রতি রাতই বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে জেলার বিভিন্ন মন্দিরে সহ বিভিন্ন হাট বাজারে নেতা-কর্মীরা রাত জেগে পাহাড়া দিচ্ছেন।

তার এমন তদারকিতে এলাকায় সকল ধরনের অপরাধ কমছে। জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি দলের নেতা-কর্মীদের পাহাড়া দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে।

তাই গত ৫ আগস্ট থেকে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ায় অংশ নেয়া দলীয় নেতাকর্মীদের সাথে আমিও (অধ্যক্ষ আলমগীর) পালাক্রমে অংশ নেই। এমনকি তাদের লুট হওয়া মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌছে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)