1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে সুদের ব্যবসা, জমজমাট নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে সুদের ব্যবসা, জমজমাট নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮২ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে সুদের ব্যবসা জমজমাট। উপজেলার বিভিন্ন স্থানে চলছে রমরমা সুদের ব্যবসা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিমাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত সুদ দিতে হয় গৃহীতাদের। মাস শেষে সুদের টাকা দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদ বৃদ্ধি পায়। অনেক সময় সুদের টাকা দিতে না পারলে জমিজমা, গবাদি পশু সহ ঘরের স্বর্ণালংকার দিতে হয় সুদি মহাজনদের কাছে।

উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চলছে সুদের কারবার। সুদে টাকা নিয়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। একাধিক ভুক্তভোগী জানান, সুদি মহাজনরা  ঋণ দান করে মাসিক শতকরা ১৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত সুদ আদায় করে। এই সুদি মহাজনরা ১০ হাজার টাকা থেকে শুরু করে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে।

সুদ দেওয়ার সময় ঋণ গ্রহণকারীর কাছ থেকে ব্যাংকের খালি পাতার চেকে স্বাক্ষর করে নেয়। এর পাশাপাশি সাদা স্ট্যাম্পেও স্বাক্ষর নিয়ে থাকে। এমনকি জমির দলিলও দিতে হয়। টাকা পরিশোধ করতে না পারলে ব্যাংক চেকের পাতায় ইচ্ছামত অংক বসিয়ে নেয়। তারপর মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে চাপ দিতে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান সুদে ২ লক্ষ টাকা নিয়ে ৮ লক্ষ টাকা সুদে আসলে পরিশোধ করতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আর এক ব্যবসায়ী জানান সুদের টাকা নিয়ে শেষ পর্যন্ত জমি রেজিস্ট্রি করে দিয়েছি। লোক লজ্জায় ভয় কাউকে কিছু বলতে পারিনি।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, যারা সুদ নেয় তারা সহজে অভিযোগ দেয় না, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)