পিরোজপুর প্রতিনিধি।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক মারুফ হাসান, যুগ্ন আহবায়ক বদিউজ্জামান শেখ রুবেল, যুগ্ন আহবায়ক রিয়াজ শিকদার ও ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদারকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতাবৃন্দের অপকর্মের কোন দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।