1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত  - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ আগস্ট শনিবার সন্ধ্যা ছয়টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, সেনাবাহিনীর কাউখালীর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জয়নাল আবেদীন, শিক্ষক প্রতিনিধি সুব্রত রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, সমাজসেবক আব্দুল লতিফ খসরু,
কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, জেলা আর টিভি র প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক এনামুল হক, হাফেজ মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা শোয়েব সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমরা নেতাকর্মীদের নিয়ে পাহারা দিচ্ছি।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আমরা এলাকার সকল মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবস্থা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে একযোগ কাজ করে যাচ্ছি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আমাদের আপনারা ভুল বুঝবেন না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো চলতে হয়।
বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা আপনাদের পাশে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কাউখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখানে সেনাবাহিনী অবস্থান করছে ।তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। পুলিশও কাজে যোগদান করেছে, কাউখালীতে কোন সমস্যা হয়নি এবং হবেও না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)